Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ফুটপাতবাসী শিশুদের নিয়ে হিউম্যান রাইটস সদস্যদের জন্মদিন উদযাপন


 

ফুটপাতবাসী শিশুদের নিয়ে হিউম্যান রাইটস সদস্যদের জন্মদিন উদযাপন


Sangbad Prabhati, 27 February 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সমাজের পিছিয়ে পড়া শ্রেণী যারা অনাহারে অর্ধাহারে দিন যাপন করে, এমনই অনাথ ফুটপাতে বসবাসকারী শিশুদের নিয়ে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলা বোর্ডের সদস্যদের পরিচালনায় একটি ভিন্নমাত্রিক জন্মদিন উদযাপন করা হয়। 

ব্রিজেস ঘোষ এর জন্মদিন উপলক্ষে সোমবার কেক কেটে এবং ১৫০ জন শিশু এবং ওই এলাকার মানুষ এর মুখে আমরা পুষ্টিকর খাবার তুলে দিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলা বোর্ডের সদস্যরা। মেনুতে ছিল ভাত, ধোকার ডালনা, মুরগির মাংস, চাটনি, রসগোল্লা। 


বর্ধমান রেলওয়ে স্টেশনের কাছে, ফ্লাইওভারের নিচে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলা বোর্ডের সভাপতি সেখ হাফিজুল রহমান, সম্পাদক মোহাম্মদ শামীম, সংগঠনের মহিলা সেলের সাধারণ সম্পাদিকা মহুয়া ঠাকুর প্রমুখ। এছাড়াও হিউম্যান রাইটসের বর্ধমান বোর্ড, রায়না ব্লক , মেমারি ব্লক, গলসি ব্লকের সদস্যরা উপস্থিত ছিলেন।