Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Trinamool Congress minority cell তৃণমূল সংখ্যালঘু সেলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কর্মী সম্মেলনের প্রস্তুতি


 

Trinamool Congress minority cell

তৃণমূল সংখ্যালঘু সেলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কর্মী সম্মেলনের প্রস্তুতি 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল একদিনের কর্মী সম্মেলন করতে চলেছে শহর বর্ধমানে। আগামী ৫ মার্চ বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করে তুলতে ২০ ফেব্রুয়ারি বর্ধমান ভবনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এর সভাপতি মহঃ আসরাফউদ্দিন, সহ সভাপতি মাহিন্দর সিং সালুজা, সবুজ মাস্টার সহ সংখ্যালঘু সেল এর বর্ধমান শহর এবং ব্লক সভাপতি ও জেলা নেতৃত্ব।

সংগঠনের জেলা সভাপতি মহঃ আসরাফউদ্দিন জানান, ৫ মার্চ এর সম্মেলনে উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, স্বপন দেবনাথ, প্রদীপ মজুমদার, আখেরুজ্জামান সহ তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং অন্যান্য নেতৃবৃন্দ।