Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চোখের আলো প্রকল্পে পঞ্চায়েতে চক্ষু পরীক্ষা শিবির


 

চোখের আলো প্রকল্পে পঞ্চায়েতে চক্ষু পরীক্ষা শিবির  


Sangbad Prabhati, 16 February 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে চোখের আলোয় প্রকল্পে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতে একটি চক্ষু চিকিৎসার শিবির করা হয়। এখানে বিভিন্ন মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। 

চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করে বিনামূল্যে চশমা প্রদান, চোখে ছানি থাকলে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য দিন দেওয়া হয়। 

উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল বলেন, রাজ্য সরকারের এই প্রকল্পের ফলে বহু সাধারণ ও অসহায় মানুষ চোখের চিকিৎসা করাতে পারছেন এবং এর জন্য তাদের হাসপাতাল পর্যন্তও যেতে হচ্ছে না। নিজের নিজের পঞ্চায়েতে তাঁরা এই পরিষেবা নিতে পারছেন। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ ঋত্বিক ঘোষ বলেন সরকারি প্রকল্পে গোটা ব্লক জুড়েই নানা জায়গায় ক্যাম্প করা হয়। আজ সেই ক্যাম্প জামালপুর ১ নং পঞ্চায়েতে হয়েছে। অনেক অসহায় মানুষ এই চিকিৎসার সুযোগ নিয়েছেন। নিজের গ্রাম পঞ্চায়েতে চোখের চিকিৎসার সুযোগ পেয়ে খুশি এলাকার মানুষ।