Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Accident ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন জনের অবস্থা আশঙ্কাজনক


 

Accident

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন জনের অবস্থা আশঙ্কাজনক 


Sangbad Prabhati, 12 February 2023

অতনু হাজরা, জৌগ্রাম : সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে দুই নম্বর জাতীয় সড়কের উপর জৌগ্রাম এলাকায়। খবর পেয়েই জামালপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়। জানা গেছে, ঘন কুয়াশার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। জৌগ্রাম এর কাছে দাঁড়িয়ে থাকা একটি লরিতে এসে ধাক্কা মারে একটি ছোট হাতি গাড়ি। দুর্ঘটনায় আহত তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বর্ধমানে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।