Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে কো অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্কের নতুন শাখার উদ্বোধন


 

জামালপুরে কো অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্কের নতুন শাখার উদ্বোধন

Sangbad Prabhati, 1 February 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক অফিস সংলগ্ন পুরনো বি এল আর ও অফিসে বর্ধমান কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের জামালপুর শাখার উদ্বোধন হলো বুধবার। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, বিডিও শুভঙ্কর মজদার, সহ সভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, এ আর ডি বি স্পেশাল অফিসার কালনা কাটোয়া শ্যামল ব্যানার্জী, এ আর ডি বি বর্ধমান সমীর কর ঘোষ, এক্স চেয়ারম্যান বর্ধমান এ আর ডি বি কাজল গাঙ্গুলি, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী জগৎ কুমার তা, নাবার্ড ডি ডি এম সুদীপ দাস, জামালপুর ব্রাঞ্চের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার আসিফ ইকবাল খান সহ বিশিষ্ট জনেরা। 

সমবায়ের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। জামালপুর একটি বড় ব্লক এবং কৃষি প্রধান ব্লক। এখানকার বেশিরভাগ মানুষ চাষের সঙ্গে যুক্ত। তাই সাধারণ চাষীদের কম সুদে কৃষি ঋণের ব্যবস্থা করার জন্যই জামালপুরে ব্রাঞ্চ খোলা হলো। এখন থেকে জামালপুরের মানুষকে আর বর্ধমানে যেতে হবে না।