Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Winter sports competitions in schools বিদ্যালয়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দের হিল্লোল


 

Winter sports competitions in schools

বিদ্যালয়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দের হিল্লোল 


Sangbad Prabhati, 20 January 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো আজ। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে এই ক্রীড়া প্রতিযোগিতায়। মোট ৩৫ টি ইভেন্টে খেলা হয়। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে একটা আনন্দের হিল্লোল বয়ে যায় ছাত্র ছাত্রীদের মধ্যে। 

প্রতিটি খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয়। সবচেয়ে মজার খেলা ছিল যেমন খুশি সাজো। সেই খেলায় দশম শ্রেণীর দুই ছাত্র শেখ আজিজ ও সৌম্যদীপ হাজরা হাম ও রুবেলা ভ্যাকসিনের প্রচার করে দ্বিতীয় স্থান অধিকার করে।

  এরই সাথে সাথে বিদ্যালয়ে আজ বিশেষ নিউট্রিশন দিবস পালন করা হয়। বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত হন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি ও বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক। তাঁরা ছাত্র ছাত্রীদের মিড ডে মিলের খাবার পরিবেশন করে খাওয়ান ও প্রত্যেকের হাতে একটি করে ফল (কলা) তুলে দেন। আজ তাঁরা বেরুগ্রাম ছাড়াও সাদিপুর ডি এস এস বিদ্যামন্দির, কালনা কাঁশরা হাই স্কুলেও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত হন।

  এস আই অফিস থেকে স্পেশাল এডুকেটর অনিতা কর আচার্য্য বিদ্যালয়ে মিড ডে মিল পরিদর্শন করতে এসে ছাত্র ছাত্রীদের বিশেষ পুষ্টি সপ্তাহের খাবার তুলে দেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক বিধায়ক ও সভাপতি কে ধন্যবাদ জানান আজ বিদ্যালয়ে আসার জন্য। আর বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য জয়সিং মুর্মু, মঙ্গল মুর্মু সহ সকল শিক্ষক শিক্ষিকা কে ধন্যবাদ জানান।