Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Role of the Media in Health স্বাস্থ্যক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা


 

Role of the Media in Health 

স্বাস্থ্যক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা 


Sangbad Prabhati, 26 January 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : স্বাস্থ্য ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো বুধবার। বর্ধমান শহরে তিনকোনিয়ার কাছে পৌরসভার গেস্ট হাউস পান্থশালায় আয়োজিত ওই আলোচনা সভার আয়োজন করেন সমাজকর্মী সেখ মজনু ও বাসুদেব ঘোষ। তাদের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশিষ্ট আইনজীবী সদন তা, ডাঃ আবির গুহ, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নবীনানন্দ হাজরা, শিক্ষক সমিত সাহা, সাংবাদিক উদিত সিংহ, জগন্নাথ ভৌমিক, শরদিন্দু ঘোষ, সমাজসেবী টুটু মুন্সী প্রমুখ। বক্তারা প্রত্যেকেই স্বাস্থ্য ক্ষেত্র সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা উল্লেখ করে বলেন সাংবাদিকরা গণতন্ত্রের প্রহরী। অথচ বর্তমানে রাষ্ট্র সাংবাদিকদের জীবন যাপনের সুরক্ষা ও উন্নয়নে সচেষ্ট নয়। 

উল্লেখ্য অসহায়, নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে পূর্ব বর্ধমানে নিজেকে সমাজকর্মী হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন সেখ মজনু। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের বিপদে আপদে যিনি সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি সেখ মজনু। তাঁর কথায় স্বামী বিবেকানন্দের ভাবনায় নানান জনকল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। আর এই সেবামূলক কাজ করতে গিয়ে পর্যবেক্ষণ করেছি, সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা স্বাস্থ্য ক্ষেত্রে বরাবরই বিশেষ ভূমিকা নিয়ে থাকেন। রোদ, ঝড়, বৃষ্টি সহ নানান প্রতিকূলতা মাথায় নিয়ে তাঁরা সমাজের জন্য কাজ করেন। এক কথায় সাংবাদিকদের ভূমিকা এক্ষেত্রে অনস্বীকার্য।

সেখ মজনু বলেন, আমি নিজে একজন সমাজ সচেতন ব্যক্তি হিসেবে তাই সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত প্রতিনিধিদের সম্মান জানাতে এই সামান্য উদ্যোগ গ্রহণ করেছি। এদিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুদীপা সরকার।