Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Marathon Race প্রজাতন্ত্র দিবসে ম্যারাথন দৌড়


 

Marathon Race 

প্রজাতন্ত্র দিবসে ম্যারাথন দৌড়




Sangbad Prabhati, 26 January 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে নেতাজি অ্যাথলেটিক ক্লাব আজ প্রজাতন্ত্র দিবসে ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিল। পুরুষ ও মহিলা উভয়েই অংশ নিয়েছিল এই দৌড়ে। পুরুষদের জন্য ছিল ৫ কিমি দৌড়। সারাংপুর বটতলা থেকে নেতাজি মাঠ পর্যন্ত এবং মেয়েদের জন্য ৩ কিমি, সেলিমাবাদ হাই স্কুল থেকে নেতাজি মাঠ পর্যন্ত। 

এই দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। তিনি বলেন আজকের দিনে সেভাবে খেলতে ছেলে মেয়েদের দেখা যায়না। অথচ খেলায় দেহ ও মন দুই ভালো থাকে। দৌড়ে অংশ গ্রহণকারী সকলকেই স্বান্তনা পুরষ্কার দেওয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ও ১৫০০ টাকা করে পুরস্কৃত করা হয়। ক্লাবের পক্ষ থেকে সভাপতি কাজী আসগর আলী, সম্পাদক শুভেন্দু কুমার পাল ও সহ সভাপতি ত্রম্বক সেনগুপ্ত উপস্থিত ছিলেন। তাঁরা বলেন প্রতিবছরই এই ম্যারাথন দৌড় করা হয়। এ ছাড়াও অন্যান্য অনেক অনুষ্ঠান তাঁরা আজকের দিনে করেন।