Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নতুন বছরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মৃত ৪, আহত ২


 

নতুন বছরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মৃত ৪, আহত ২


সেখ হাফিজুল রহমান, বিষ্ণুপুর : নতুন বছরের প্রথম দিনে পথ দুর্ঘটনার বলি চার জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর থেকে পাত্রসায়র গামী রোডে জয়কৃষ্ণপুর থেকে ৫ কিলোমিটার দূরে মনিপুর মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ একটি ধান বোঝাই লরির সামনে চাকা বাস্ট হয়ে পাল্টি খেয়েই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এবং দু'জন আহত হয়েছেন। আহতদের বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পাওয়া গেছে, মৃতদের চার জনের বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়না থানা এলাকায়। ২ জনের বাড়ি বহরমপুর গ্রামে, বাকি ২ জনের বাড়ি দেবীবরপুর গ্রামে।

দুর্ঘটনার য়খবর পেয়েই স্থানীয় রাধানগর পুলিশ আউট পোস্টের পুলিশ আধিকারিক মনোরঞ্জন নাগ অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মানুষের সহযোগিতায় সকলকে উদ্ধার করে দ্রুত বিষ্ণুপুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।