Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দিদির দূতদের নিয়ে মন্ত্রীর সভা

 


দিদির দূতদের নিয়ে মন্ত্রীর সভা 

Sangbad Prabhati, 7 January 2023

সেখ সামসুদ্দিন, কুসুমগ্রাম : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম তূণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে সাংবাদিক সম্মেলন করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি মন্তেশ্বর ব্লকের ও মেমারি ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে দিদির সুরক্ষা কবজ বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। দিদির দূত সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করবে, তাদের অভাব অভিযোগের কথা শুনবেন ও প্রতিকার করবেন। দলীয় কর্মীদের বাড়িতে রাত্রি বাস করে আলোচনা ও জনসংযোগ করতে হবে। এই সকল বিষয় নিয়ে কর্মীদের বার্তা দেন। উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, যুব নেতা তন্ময় ব্যানার্জী, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি ইসারুল মন্ডল, জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি হিল্লাল বন্ধু, মহিলা ব্লক সভানেত্রী চুয়া সোম সহ মন্তেশ্বর বিধানসভার মেমারি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি হরিসাধন ঘোষ, সহ-সভাপতি অমর সাহা সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীগণ।