Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহাসমারোহে শুরু হলো ফুলের মেলা কৃষ্ণসায়র উৎসব


 

মহাসমারোহে শুরু হলো ফুলের মেলা কৃষ্ণসায়র উৎসব 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মহাসমারোহে শুরু হয়েছে কৃষ্ণসায়র উৎসব। কৃষি, শিল্প, চিত্র, পুষ্প সব মিলিয়ে জমজমাট মিলন মেলা। মঙ্গলবার বিকেলে আনন্দঘন পরিবেশে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন হয়। 

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ নিমাই চন্দ্র সাহা, সহকারী উপাচার্য ডঃ আশিস পানিগ্রাহী, রেজিস্টার ডঃ সুজিত চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, বর্ধমানের পৌর প্রধান পরেশ চন্দ্র সরকার, বর্ষিয়ান বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, কষ্ণসায়র উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি সহ বর্ধমান পৌরসভার কাউন্সিলরা এবং বর্ধমান শহরের বিশিষ্ট মানুষজন ও উৎসব প্রেমিক মানুষ।


উল্লেখ্য করোনার জন্য দু'বছর বন্ধ থাকার পর ফের ন
তুন করে আয়োজিত হল কৃষ্ণসায়র উৎসব। ৩ জানুয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কৃষ্ণসায়র পার্কে এই মেলার উদ্বোধন হয়। মূলত বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের ঐকান্তিক প্রচেষ্টায় ও বর্ধমান বিশ্ব বিদ্যালয়ের সহায়তায় এই মেলার আয়োজন করা হলো। এবারে মেলায় হস্তশিল্প বিভিন্ন কাঠের জিনিস ও খাবারের দোকান নিয়ে ভরে উঠেছে উৎসব প্রাঙ্গণ। প্রত্যেক বছরের মত এ বছরও প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও অতিথি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।