Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

৭ টি অবৈধ বালির গাড়ি আটকে জরিমানা

 


৭ টি অবৈধ বালির গাড়ি আটকে জরিমানা 


অতনু হাজরা, জামালপুর : অতর্কিত অভিযান চালিয়ে ৭ টি অবৈধ বালির গাড়ি আটক করলো জামালপুর ব্লকের ভূমি রাজস্ব আধিকারিক। জামালপুরের বি এল আর ও দিলীপ দেবনাথ জানান, মঙ্গলবার হালারা পুল, চৌবেরিয়া পুল ও ভেরিলিপুল এলাকা থেকে ৭ টি বালির ট্রাক্টর আটক করেন তিনি। যাদের কারোর কাছেই বৈধ চালান ছিল না। দু'একটির চালানের সময়সীমা পেরিয়ে গেছে। সবকটি গাড়িকেই তিনি আটক করে তাদের জরিমানা করেন।

 চালান বিহীন গাড়িগুলোকে ৫০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ চালান থাকায় ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যে সমস্ত গাড়ি তিনি আটক করেছেন তাদের কারোর নাম জানা গেছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন দুজনের নাম তিনি জানতে পেরেছেন তারা হলেন প্রধান পাল ও মনো পাল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রধান পাল জামালপুরের স্থানীয় বিজেপি কর্মী। বিএলআরও জানান, ‘অবৈধ বালির গাড়ির বিরুদ্ধে এই ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে।’