Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সবুজ সৃজনী মেলা উদ্বোধনে বিধায়ক ও তৃণমূলের ব্লক সভাপতি


 

সবুজ সৃজনী মেলা উদ্বোধনে বিধায়ক ও তৃণমূলের ব্লক সভাপতি

Sangbad Prabhati, 31 January 2023

অতনু হাজরা, অমরপুর : কৃষি, পুষ্প, হস্ত শিল্প মেলা সবুজ সৃজনী'র উদ্বোধন হলো আজ। রায় বাহাদুর মন্মথ পাল এর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের অমরপুরে। উদ্বোধন করেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিজন গঙ্গোপাধ্যায়, স্থানীয় অমরপুর বিমলা কৃষি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চ্যাটার্জী এবং মেলার প্রধান উদ্যোক্তা রফিকুল ইসলাম ওরফে মিন্টু। 

ষষ্ঠ বর্ষে পড়লো এই সৃজনী। এই উপলক্ষ্যে বসেছে বিরাট মেলা। সাতদিনব্যাপি চলবে এই মেলা। প্রতিদিন রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। আছে বিভিন্ন প্রতিযোগীতা। সঙ্গীত, নৃত্য, বসে আঁকা সহ নানা প্রতিযোগিতা। হবে যাত্রানুষ্ঠান। রক্তদান শিবির। প্রত্যেক প্রদর্শনী থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকরিদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। অংশ গ্রহণের জন্য রয়েছে স্বান্তনা পুরস্কার। মেলা উপলক্ষ্যে বাড়ি বাড়ি আত্মীয় সমাগম হয়। সাত টা দিন এলকার মানুষ উৎসবের আনন্দে কাটায়।