Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নাগরিক জাগরণ মঞ্চের বার্ষিক অনুষ্ঠান


 

নাগরিক জাগরণ মঞ্চের বার্ষিক অনুষ্ঠান


Sangbad Prabhati, 23 January 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের তিলকুর গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা নাগরিক জাগরণ মঞ্চ। তাদের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো মহাসমারোহে। এই অনুষ্ঠানে তাঁদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। সারা দিন ব্যাপী চলে তাদের অনুষ্ঠান।

 এই উপলক্ষ্যে তাঁরা একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন। ছিল তাঁদের পত্রিকা জাগৃতির প্রকাশ, যা প্রকাশ করেন বিধায়ক। 

সঙ্গীত, নৃত্য সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। ৪৭ জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতে। সংস্থার সভাপতি তাপস কুমার দাস ও সম্পাদক অমিতাভ ঘোষ জানান, প্রতি বছরই তাঁরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন। তাঁরা অসহায় মানুষের বস্ত্র বিতরণও করে থাকেন। তাঁদের এই কাজে সহযোগিতা করেছেন সহ সম্পাদক পীযুষ কুমার দাস সহ অন্যান্য সদস্যরা।