Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দিদির সুরক্ষা কবচ এর প্রচারে জামালপুরের বিধায়ক


 

দিদির সুরক্ষা কবচ এর প্রচারে জামালপুরের বিধায়ক 


অতনু হাজরা, জামালপুর : দিদির সুরক্ষা কবচ প্রকল্প গত ২ জানুয়ারি নজরুল মঞ্চে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন দল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। এই প্রকল্প নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আজ ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক সহ দলের সব শাখা সংগঠনের সভাপতিরা উপস্থিত ছিলেন এই সাংবাদিক সম্মেলনে। ছিলেন প্রধান, উপ প্রধান ও বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা। 

দিদির সুরক্ষা কবচ কর্মসূচী কি কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে সেটা বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হয়। আগামী দু'মাস ধরে চলবে এই প্রোগ্রাম। প্রতিটি গ্রাম বা শহরে পৌঁছে যাবেন দলের নেতা মন্ত্রীরা। মানুষের কাছে গিয়ে বলবেন কি কি প্রকল্প তাঁদের জন্য করা হয়েছে। যদি এখনো কেউ কোনো প্রকল্পের সুবিধা না পান সাথে সাথেই তার ব্যবস্থা করা হবে। এ জন্য একটি অ্যাপস এর ব্যবস্থা করা হয়েছে যাতে সরাসরি সাধারণ মানুষ এই অ্যাপসের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা নিতে পারেন, যা তারা এখনও পাননি।

 গ্রামে গ্রামে রাত্রিযাপনও করবেন নেতা মন্ত্রীরা। বিভিন্ন প্রকল্পের প্রচার বা যাঁরা এখনো বিভিন্ন প্রকল্পের সুবিধা পাননি তাঁদের সেই সুবিধা পাইয়ে দিতে প্রতিটি বাড়িতে পৌঁছে যাবেন দিদির দূত।