Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান টাউন হল প্রাঙ্গনে শুরু হয়েছে স্বাস্থ্য মেলা


 

বর্ধমান টাউন হল প্রাঙ্গনে শুরু হয়েছে স্বাস্থ্য মেলা

Sangbad Prabhati, 31 January 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান টাউন হল প্রাঙ্গণ সান হসপিটালের ব্যবস্থাপনায় শুরু হয়েছে স্বাস্থ্য মেলা। ৩০ জানুয়ারি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। প্রদীপ প্রজননের পরে অনুষ্ঠানে এসে উপস্থিত হন বর্তমান পৌরসভার পৌর প্রধান পরেশ চন্দ্র সরকার। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, ডেপুটি সি এম ও এস ডাঃ এস ব্যানার্জী, বর্ধমান পৌরসভার কাউন্সিলর সনৎ বক্সী, বর্ধমান সান হাসপাতালের কর্ণধার তথা মেলার অন্যতম কান্ডারী শেখ আলহাজ উদ্দিন, লায়ন্স ক্লাব অব বর্ধমান মেডিলিঙ্ক এর সভাপতি সেখ নইমুদ্দিন সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন সমাজকর্মী ও সাংবাদিক সফিকুল ইসলাম।

চার দিনের মেলায় সাধারণ মানুষ কি কি পরিষেবা পাবেন জানান সন হসপিটালের কর্ণধার শেখ আলহাজ উদ্দিন।