Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আগ্নেয়াস্ত্র সহ ৫ দুষ্কৃতি গ্রেপ্তার

 


আগ্নেয়াস্ত্র সহ ৫ দুষ্কৃতি গ্রেপ্তার 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আগ্নেয়াস্ত্র সহ ৫ দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ শহরের পাঞ্জের বাগান আন্ডার পাশের কাছ থেকে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে ওই দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যেই ওই এলাকায় জড়ো হয়েছিল। ধৃতদের কাছ থেকে দুটি ওয়ান শাটার পাইপ গান এবং তিনটি গুলি উদ্ধার হয়েছে। পুলিশই জিজ্ঞাসাবাদে জানা যায় দ্বিতীয় দুষ্কৃতীদের মধ্যে থাকা আরও অন্যান্যরা ইতিপূর্বে মহারাষ্ট্র এবং বিহারে ক্রাইম করেছে। এদিন রাতেও এক ব্যক্তির কাছ থেকে অস্ত্র দেখিয়ে মোটা অঙ্কের টাকা লুঠ করার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা অপেক্ষা করছিল। কিন্তু ক্রাইম করার আগেই পুলিশি জালে দুষ্কৃতীরা ধরা পড়ে যায়। 

ধৃতদের মধ্যে দেবরাজ সাহানি এবং সন্তোষ চৌধুরীর কাছ থেকে গুলি ভর্তি একটি করে পাইপ গান এবং শেখ শরিফের কাছ থেকে একটি গুলি উদ্ধার হয়েছে। মোট দুটি পাইপ গান এবং তিনটি গুলি উদ্ধার হয়েছে। এই তিনজন দুষ্কৃতিকে সাত দিন পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। সবাইকে আজ আদালতে পাঠানো হয়েছে।