Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পথচারী শিশু ও অভুক্তদের নিয়ে জন্মদিন উদযাপন


 

পথচারী শিশু ও অভুক্তদের নিয়ে জন্মদিন উদযাপন 


Sangbad Prabhati, 16 January 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সংগঠনের সদস্য'র জন্মদিন উপলক্ষে পথচারী শিশুদের মধ্যে কেক কেটে এবং ২০০ জন শিশু এবং ক্ষুদিত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া হলো বর্ধমানে। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান বোর্ডের সদস্যদের পরিচালনায় রায়না -২ ব্লকের সম্পাদক সুদীপ কোলের জন্মদিন পালিত হলো বর্ধমান রেলওয়ে স্টেশনের কাছে ফ্লাইওভারের নিচে। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলার সভাপতি সেখ হাফিজুল রহমান, সম্পাদক মোহাম্মদ শামীম, পূর্ব বর্ধমান জেলা বোর্ডের সাধারন সম্পাদিকা মহুয়া ঠাকুর। 

এছাড়া বর্ধমান বোর্ডের, রায়না ব্লকের, মেমারি ব্লকের, গলসি ব্লক, জামালপুর ব্লকের সদস্যরা উপস্থিত ছিলেন।