Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সরস্বতী উপলক্ষে সামাজিক কর্মসূচিতে রক্তদান শিবিরের আয়োজন


 

সরস্বতী উপলক্ষে সামাজিক কর্মসূচিতে রক্তদান শিবিরের আয়োজন 

Sangbad Prabhati, 27 January 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের দক্ষিণ সারাংপুর গ্রামের নবউদয়ন ক্লাব এবারে তাদের সরস্বতী পুজো উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করে। 

রক্তদান শিবিরে রক্তদাতাদের মনোবল বাড়াতে সেখানে উপস্থিত হয়েছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, বিডিও শুভঙ্কর মজুমদার, পাঁচড়া পঞ্চায়েতের প্রধান লালু হেমব্রম, উপ প্রধান বিকাশ পাকড়ে, অঞ্চল সভাপতি জয়দেব দাস, অশোক দাস সহ অন্যান্যরা। 

 ক্লাবের সভাপতি বিকাশ পাকড়ে ও সম্পাদক বাবলু মন্ডল জানান ৫০ জন রক্তদাতা আজকের রক্তদান শিবিরে রক্ত দান করেন এবং সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়।