Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বন্দনা

 


বন্দনা


🟣  দিলীপ রঞ্জন ভাদুড়ী

🔸 স্কেচ : তাপস কুমার পাল 


মাগো তোমায় করছি পূজো

রাজনীতিতে বিদ্যে দাও

এমএ বিটি চাইনা হতে

ফালতু ডিগ্রি, দিও না ফাও।

রায় মার্টিন পড়লে আমি

মাধ্যমিকে ফার্স্ট হব, ছায়াপ্রকাশনী সহায়িকা,

শিওর শটটাও বেছে নেব।

সঙ্গে খাব লালবাবা চাল,

স্বাদের সাথে স্বাস্থ্য পাব।

টেক্সট বুক পড়ব কেন ?

অযথা সহজ রাস্তা ছেড়ে,

অযোগ্যরা পড়ায় ক্লাসে

বুদ্ধি আমার নেবে কেড়ে।

শিক্ষালয়ে রাজনীতিটা

মিড ডে মিলের পাতে থাকে

অনেকে আবার শিওর শটে

আজকাল ভরসা রাখে।

সরস্বতী বিদ্যা দেবী

আজ নিলেন পুজো প্রাতে

চেয়ে নিলো আশীর্বাদটা

মনটা যেন অস্টমে থাকে।

কি করব বেশি পড়ে

কি হবে বৃথা ফার্স্ট হয়ে

ভবিষ্যৎটা অথৈ জলে

দিন কাটবে মাঠে শুয়ে।

মাকে বললাম,"মা গো তুমি আমায়

ক্লাস এইট বিদ্যে দাও

রাজনীতি করব আমি

বাক্য বাগীস বানিয়ে নাও।"

হতে পারব সিভিক আমি

হোমগার্ড পারব হতে,

রাজনীতি পারলে করতে

হতেও পারি নেতাও বটে।

চাকরি আমি করব কেন

চাকরি করে কি আর পাব,

রাজনীতি করব মনটি দিয়ে

রসে বসে আমি খাব।

শিক্ষাবিদরা আজকে কেন

 বিনাদোষে জেলে পরে,

ভেবে বল কি লাভ হল

বেশি লেখা পড়া করে !

লেখক : অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার ও আইনজীবী।

স্কেচ : শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক।