Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শক্তিগড় থানার পরিচালনায় রক্তদান শিবির


 

শক্তিগড় থানার পরিচালনায় রক্তদান শিবির




Sangbad Prabhati, 26 January 2023

গৌতম দাস, শক্তিগড় : 'ফুটবে হাসি বাঁচবে প্রাণ করলে তুমি রক্তদান'।যেই স্লোগানকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শক্তিগড় থানার পরিচালনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 

পাশাপাশি সিসিটিভি কন্ট্রোল রুম উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শক্তিগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক সরকার। বুধবারের এই রক্তদান অনুষ্ঠানে শক্তিগড় থানার সিভিক ভলেন্টিয়ার্স ও শক্তিগড় থানার পুলিশ ইউনিটের ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।