Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শ্যামাশ্যাম সেবা সমিতির উদ্যোগে ঠাকুর শ্রী শ্রী জ্যোতি প্রকাশ দেবের ৬১ তম আবির্ভাব দিবস পালনে সামাজিক কর্মসূচি


 

শ্যামাশ্যাম সেবা সমিতির উদ্যোগে ঠাকুর শ্রী শ্রী জ্যোতি প্রকাশ দেবের ৬১ তম আবির্ভাব দিবস পালনে সামাজিক কর্মসূচি 

Sangbad Prabhati, 23 January 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শ্যামাশ্যাম সেবা সমিতির পরিচালনায় মঙ্গলকোট থানার রাধানগরে ঠাকুর শ্রী শ্রী জ্যোতি প্রকাশ দেবের ৬১ তম আবির্ভাব দিবস পালিত হলো। একই সঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম তিথি অনুষ্ঠান পালন করা হয়। শ্যামাশ্যাম সেবা সমিতির ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এই উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে সংগীত শিল্পরা লোকসঙ্গীত, বাউল গান পরিবেশন করেন। সঙ্গে প্রতি বছরের ন্যায় এবারও তিন হাজার মানুষের জন্য অন্নসত্ৰ এর ব্যবস্থা করা হয়। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ। ওনাদের উপস্থিতিতে এক অনাবিল আন্তরিকতা ছিল। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী তথা ব্লাডম্যান হিসাবে পরিচিত পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট জনাব মহ: আশরাফ উদ্দিন। এছাড়াও ছিলেন পূর্ব বর্ধমান জেলা হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট জনাব শেখ হাফিজুল রহমান, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলার সম্পাদক জনাব মহ: সামিম, যিনি বিশিষ্ট সমাজ সেবী জনাব শেখ সবুর আলী। এদিনের আনন্দ যজ্ঞে শ্যামাশ্যাম সেবা সমিতির মূল উদ্দেশ্য ছিল জনসেবা। সংগঠনের সম্পাদক রাজীব দত্ত জানান, সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যাবো ভবিষ্যতের সেবা কর্মে।