Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান মাঘ উৎসব বিশিষ্ট শিল্পী সমন্বয়ে এবার আরও আকর্ষণীয়


 

বর্ধমান মাঘ উৎসব বিশিষ্ট শিল্পী সমন্বয়ে এবার আরও আকর্ষণীয়

Sangbad Prabhati, 17 January 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শিখরের টানে মাটির গানে এই ভাবনাকে সামনে রেখে বর্ধমান মাঘ উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে জোর কদমে। মঙ্গলবার বর্ধমানের পৌর প্রধান তথা উৎসব কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার টাউন হল প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনে উৎসবের দিনক্ষণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। পরেশ বাবু জানান, বর্ধমান মাঘ উৎসব এবছর নবম বর্ষে। ২১ জানুয়ারি বিকাল পাঁচটায় উৎসবের উদ্বোধন হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, প্রদীপ মজুমদার সহ জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশীষ সেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

এবছর টাউন হল প্রাঙ্গনের বড় মঞ্চে হবে মাঘ উৎসবের অনুষ্ঠান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সমন্বয়ে লোকসঙ্গীতের আসর বসবে উৎসবের মঞ্চে। থাকবে নানা ধরনের বিকিকিনির স্টল। বর্ধমান মাঘ উৎসবের সভাপতি পরেশ চন্দ্র সরকার আরও বলেন, উৎসবের বিভিন্ন দিনে অতিথি শিল্পীদের মধ্যে থাকছেন লোকগানের শিল্পী দীপ চ্যাটার্জী, প্রাঞ্জল বিশ্বাস, কীর্ত্তন শিল্পী পদ্মপলাশ সহ অদিতি চক্রবর্তী, ইমন চক্রবর্তী, পার্থ চৌধুরী ও পারমিতা, কালিকাপ্রসাদ প্রতিষ্ঠিত দোহার এবং তন্ময় বিশ্বাস। এছাড়া ৯ দিনের উৎসবে ১৭০ জন স্থানীয় শিল্পী অংশ গ্রহণ করবেন। উৎসব চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে পরেশ বাবু ছাড়াও উৎসব কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শ্রীধর ব্যানার্জী, শিক্ষক জয়দেব কুন্ডু এবং সাংবাদিক রণেন শীল প্রমুখ।