Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে গ্রামে বাড়ি বাড়ি প্রচারে বিধায়ক


 

দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে গ্রামে বাড়ি বাড়ি প্রচারে বিধায়ক

Sangbad Prabhati, 16 January 2023

অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে সমস্ত জনপ্রতিনিধি ও দিদির দূতেরা দিদির সুরক্ষা কবজের প্রচার করছে। পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার মুগরা অঞ্চলে দিদির সুরক্ষা কবজের প্রচারে অংশ নিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। 

 সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, রায়না ১ ব্লক সভাপতি বামদেব মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মোহন্ত, বিপ্লব গুহ সহ স্থানীয় নেতৃত্বরা। প্রথমে তাঁরা উচিতপুরের জাগ্রত দেবী মা বিষহরি তলায় গিয়ে সকলের মঙ্গল কামনায় পুজো দিয়ে আজকের কর্মসূচি শুরু করেন। আজ তাঁরা সাকটিয়া ও আনগুনা গ্রামে যান বাড়ি বাড়ি প্রচার করতে। সেখানে তাঁরা সেখানকার মানুষের সাথে কথা বলেন ও তাঁদের সুবিধা অসুবিধার কথা শোনেন। আনগুনা গ্রামেই মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা হয়।