Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মকর সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে আদিবাসী মানুষদের পাশে উপ প্রধান


 

মকর সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে আদিবাসী মানুষদের পাশে উপ প্রধান


অতনু হাজরা, জামালপুর : রাত পোহালেই মকর সংক্রান্তি। আদিবাসী সম্প্রদায়ের মানুষ টুসু উৎসবে মেতে উঠবেন। আবার এই দিনই জামালপুরে দামোদরের তীরে তেলকুপি ঘাটে হবে আদিবাসীদের তর্পন উৎসব। স্বভাবতই হিন্দু সম্প্রদায়ের কাছে এটি খুবই গুরুত্বপূর্ন উৎসব। বাড়ি বাড়ি চলে পিঠে পুলি তৈরি করা। 

এই দিনটিকে সামনে রেখে জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব আদিবাসী মানুষদের কাছে পৌঁছে গেলেন পুজোর নানা উপঢৌকন নিয়ে। বাড়ি বাড়ি গিয়ে তিনি নানা পুজোর সামগ্রী পৌঁছে দিলেন। এই ভাবেই নানা সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান তিনি। উপ প্রধান তথা এলাকার যুব নেতার এই উপঢৌকন পেয়ে খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।