Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন ও দুঃস্থদের কম্বল বিতরণ


 

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন ও দুঃস্থদের কম্বল বিতরণ


অতনু হাজরা, জামালপুর : রাজ্যে সিপিআইএমের সাথে লড়াই করার জন্য আজকের দিনেই ১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস দল গঠন করেন জননেত্রী মমতা বন্দোপাধ্যায়। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। আজ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। আজকের এই দিনটিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। একদিকে বর্ষবরণের দিন তার সাথে দলের জন্মদিন স্বাভাবিকভাবেই কর্মী সমর্থকদের মধ্যে আলাদা এক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে এই দিন। সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে মহা সমারোহে দলের জন্মদিবস পালন করা হয়। দলের পতাকা উত্তোলন করেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান ও পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক। একই সাথে আই এন টি টি ইউ সি'র পতাকাও উত্তোলন করেন আই এন টি টি ইউ সি'র ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল ও সভাপতি লাল্টু পাত্র। আজকের এই অনুষ্ঠানে দলের শাখা সংগঠনের সকল সভাপতি, প্রধানরা উপস্থিত ছিলেন। 

আজকের এই পূণ্য দিনে প্রায় ১০০ জন অসহায় মানুষের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়। অলক কুমার মাঝি বলেন দলীয় নির্দেশে আজ দলের জন্মদিবস পালন করে কিছু অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো। কারণ তৃণমূল দল সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকে। দলের নেত্রীকে দেখেই তাঁরা এই শিক্ষা পেয়েছেন। মেহেমুদ খান বলেন দলীয় নির্দেশে তাঁরা আজ দলের কার্যালয়ে দলের জন্মদিবস পালন করলেন। অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দল আজ প্রতিষ্ঠা পেয়েছে। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। ভূতনাথ মালিক বলেন দলের প্রতিষ্ঠা দিবসে তাঁরা ব্লকের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের জন্মদিন পালন করলেন। দলের জন্মদিনে তিনি সকল কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান। বিধায়ক, ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লকের সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান।