Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Vice President of Bharat Sevashram Sangha স্বামী হিরন্ময়ানন্দজী মহারাজ এর জীবনাবসান


 

Vice President of Bharat Sevashram Sangha 

স্বামী হিরন্ময়ানন্দজী মহারাজ এর জীবনাবসান 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অনন্তলোকে পাড়ি দিয়েছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি শ্রীমৎ স্বামী হিরন্ময়ানন্দজী মহারাজ। দীর্ঘ রোগ ভোগের পরে শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। 

উল্লেখ্য কলকাতার পিয়ারলেস হাসপাতালে তাঁর জীবনাবসান ঘটে। দীর্ঘদিন তিনি উত্তরবঙ্গের উন্নয়নের দায়িত্বে ছিলেন। উত্তরবঙ্গের জনজাতি উন্নয়নে ও শিক্ষা বিস্তারে তার বিশেষ অবদান ছিল। শনিবার ভোর রাত থেকে স্বামী হিরন্ময়ানন্দজী মহারাজের মরদেহ কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ে শায়িত অবস্থায় রাখা ছিল। শনিবার বিকাল ৪ টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয় বলে জানা গেছে।