Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

End of life প্রয়াত দক্ষিণ দামোদর এলাকার রাজা মিয়া

 


End of life

প্রয়াত দক্ষিণ দামোদর এলাকার রাজা মিয়া


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রয়াত হয়েছেন মোল্লা গোলাম আম্বিয়া। দক্ষিণ দামোদর এলাকায় যিনি রাজা মিয়া নামেই পরিচিত। উল্লেখ্য বিশিষ্ট সমাজসেবী তথা দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক মোল্লা সফিকুল ইসলামের পিতা মোল্লা গোলাম আম্বিয়া। আজ সকাল সাতটা দশ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদরের খন্ডঘোষ ব্লকের পুরিহা গ্রামে সম্ভ্রান্ত বনেদি পরিবারে জন্ম গ্রহণ করেন রাজা মিয়া। বাবা জমিদার আহমেদ হোসেন। তিনি জমিদারের সন্তান হয়েও গরিব দুঃখীদের পাশে থাকতেন। এলাকায় একজন বিশিষ্ট সমাজসেবী হিসাবেই পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে আত্মীয় পরিজন ও এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মোল্লা গোলাম আম্বিয়ার ছোট ভাই দক্ষিণ দামোদরের অন্যতম সমাজসেবী তথা রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজি কুতুবুদ্দিন সবার কাছে তার ভাইয়ের জন্য দুয়া প্রার্থনা করেছেন। আজ বিকাল ৪ টায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।