Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কলাশিক্ষা প্রদর্শনী ও বিদায় সম্বর্ধনা


 

কলাশিক্ষা প্রদর্শনী ও বিদায় সম্বর্ধনা


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বাহাদুরপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি কলা শিক্ষা প্রদর্শনীর আয়োজন করা হয়। এরই সাথে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। একদম ঘরোয়া পরিবেশে হয় এই অনুষ্ঠান। ২১ ডিসেম্বর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে তৈরি নানা জিনিস এখানে প্রদর্শিত হয়। 

পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী যারা এবছর বিদ্যালয় থেকে বিদায় নেবে তাদেরও একটি করে গোলাপ ফুল ও একটি করে পেন দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। সামনেই বড়দিন, তাই কেক কেটে দিনটি উদযাপন করা হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় চাঁদ সরকার, মৃত্যুঞ্জয় দে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত জয়পাল, সহ শিক্ষক বিশ্বনাথ আমানি, শেখ আব্দুর রহমান, রাধাকান্ত নন্দী, শিক্ষিকা তনুশ্রী ঘোষ হালদার সহ অভিভাবকরা। উপস্থিত প্রত্যেককে বিদ্যালয়ের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজন করানো হয়। 

বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা ও সুন্দর অনুষ্ঠানের জন্য খুব খুশি পঞ্চম শ্রেণীর সুচরিতা সরেন,শাহিনুর মুন্তাজ, সুহানা খাতুন, শাবানা খাতুন, শেখ আতাউর, আসলাম আলী সহ অন্যান্য ছাত্র ছাত্রীরা। বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক আব্দুর রহমান বলেন। সারা বছর এই কচিকাঁচাদের সাথেই কাটান তারা। বছরের একটা দিন সকলে মিলে এমন একটা আনন্দ অনুষ্ঠান করলে তাঁদের যেমন ভালো লাগে তেমন খুব খুশি হয় ও আনন্দ পায় ছাত্র ছাত্রীরা।