Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

খাসকথা পত্রিকার ২০ তম বর্ষ পূর্তি উদযাপন

 


খাসকথা পত্রিকার ২০ তম বর্ষ পূর্তি উদযাপন

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : খাসকথা পত্রিকার ২০ তম বর্ষ পূর্তি উদযাপিত হলো। এই উপলক্ষে 'সাহিত্য অঙ্গনে ইন্টারনেট' শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ১৮ ডিসেম্বর বর্ধমান উদয় চাঁদ জেলা গ্রন্থাগারে আয়েজিত ওই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সুপ্রীয় অধিকারী, বর্ধমান থানার ইন্সপেক্টর ইন চার্জ সুখময় চক্রবর্তী, বিশিষ্ট কবি, নট ও নাট্যকার ড: দেবেশ ঠাকুর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউ আই টি''র অধ্যক্ষ তথা কৌরব অনলাইনের সম্পাদক অধ্যাপক অভিজিৎ মিত্র, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কিউরেটর রঙ্গন কান্তি জানা, বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায় ছাড়াও ছিলেন পত্রিকার সম্পাদক মাধব ঘোষ, সহসম্পাদক মধুসূদন দত্ত, সাংবাদিক কাজী হাসিবুর রহমান, উদিত সিংহ, দুরন্ত নাগ, প্রদীপ সাহা, পঞ্চানন মুখার্জী, শান্তনু সেন শর্মা, প্রদীপ চন্দ্র প্রমুখ।

দেশাত্মবোধক সঙ্গীত 'ধন্য ধান্য পুষ্প ভরা...' পরিবেশন মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সঙ্গীতে অংশ নেন নিশীথ পাল, সুনন্দা পাল, সুপর্ণা সাহা কুণ্ডু ও দেবলীনা ঘোষ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন পত্রিকা সম্পাদক মাধব ঘোষ। তিনি ছোট পত্রিকার সমস্যা প্রসঙ্গে কেন্দ্র সরকারের বিঞ্জাপন নীতির কথা তুলে ধরেন। এই প্রসঙ্গে তিনি উপস্থিত সাংসদকে বিষয়টি দেখার অনুরোধ করেন। তিনি সংসদের উপযুক্ত জায়গায় বিষয়টি উপস্থাপনের আশ্বাস দেন।

 'সাহিত্য অঙ্গনে ইন্টারনেট' শীর্ষক মনোজ্ঞ আলোচনায় অংশ গ্রহণ করেন বিশিষ্ট কবি, নট ও নাট্যকার ড: দেবেশ ঠাকুর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউ আই টি''র অধ্যক্ষ তথা কৌরব অনলাইনের সম্পাদক অধ্যাপক অভিজিৎ মিত্র, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কিউরেটর রঙ্গন কান্তি জানা, বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়।

এদিন খাসকথা পত্রিকার পূজা সংখ্যার লেখক, কবি, সাহিত্যিকদের পুষ্পস্তবক, সম্মান পত্র, স্মারক ও সৌজন্য সংখ্যা প্রদান করা হয়। 

সভায় শ্রী সবুজের অভিযান নামক একটি স্বেচ্ছাসেবক সংস্থার তরফে অতিথিদের হাতে একটি করে চারা গাছ প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ লগ্নে জমজমাট এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক কাজী হাসিবুর রহমান ও সঙ্গীতা চৌধুরী।