Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

১০২ জন কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা

 


১০২ জন কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা 


সেখ সামসুদ্দিন, মেমারি : শশীনাড়া সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত কৃতী ছাত্র-ছাত্রী ও এলাকার পর্বত আরোহীকে সম্বর্ধনা দেওয়া হলো সোমবার। উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, শশীনাড়া সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক জগদ্বন্ধু ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান স্বপন ব্যানার্জী সহ শশিনাড়া সমবায় সমিতির প্রাক্তন ডিরেক্টরগণ, পঞ্চায়েতের সদস্য ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

শশীনাড়া গ্রামের সমন্বয় সভা কক্ষে ২০২০, ২০২১, ২০২২ এই তিন বছরের মাধ্যমিক উত্তীর্ণ ১০২ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা দেয়া হয়। একই সঙ্গে পৃথিবীর অন্যতম ভয়ংকর কঠিন পর্বত শৃঙ্গ ইন্দ্রাসন জয়ী ওমর ফারুককে সম্বর্ধনা দেওয়া হয়।