Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল নেতার স্মরণসভা


 

তৃণমূল নেতার স্মরণসভা


অতনু হাজরা, জামালপুর : তিন বছর আগে আজকের দিনেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের এক বলিষ্ঠ নেতা শেখ মোমিন। তাঁর মৃত্যু দিনে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে এখ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে। তাঁর এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক সহ ব্লকের সমস্ত শাখা সংগঠনের সভাপতি, প্রধান, উপ প্রধান সহ বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা। 

তাঁর ছবিতে মাল্য দান করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিধায়ক অলক কুমার মাঝি বলেন মোমিনদা বেরুগ্রাম তথা জামালপুর নিয়ে যে কাজ বা উন্নতি করতে চেয়েছিলেন সেই অপূর্ন কাজ তাঁদেরই শেষ করতে হবে। মেহেমুদ খান বলেন মোমিনের মৃত্যুতে তিনি গভীর ভাবে শোকাহত। সেই সময়ে সিপিআইএমের বিরুদ্ধে লড়াই ও সংগ্রামের অন্যতম মুখ ছিলেন মোমিন। তাই তাঁর মৃত্যু এক বিশাল ক্ষতি। পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক বলেন মোমিনের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। তাঁর অভাব সবসময় অনুভব করছেন তাঁরা। তবে শেখ মোমিন তাঁর কাজের মধ্যে দিয়ে সারাজীবন এলাকার মানুষের মনে বেঁচে থাকবেন।