Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় আদিবাসী মহিলার সৎকাজে এগিয়ে এলেন উপ প্রধান


 

অসহায় আদিবাসী মহিলার সৎকাজে এগিয়ে এলেন উপ প্রধান


অতনু হাজরা, জামালপুর : জামালপুর জানকুলি গ্রামে দীর্ঘদিন ধরে একাই বাস করতেন ফুলমণি কিস্কু নামে এক অসহায় আদিবাসী মহিলা। অসুস্থতার কারণে মারা গেলে তার দেহ সৎকারের ব্যবস্থা হচ্ছিল না। কারণ তার নিজের কেউ ছিল না। খবর পেয়ে সাথে সাথে সেখানে উপস্থিত হন জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল। 

তিনি নিজে দায়িত্ব নিয়ে আদিবাসী লোকজন জড়ো করে আদিবাসী প্রথা মেনে দেহ সৎকারের ব্যবস্থা করে সম্প্রীতির এক অনন্য নজির গড়লেন। এই ধরনের কাজ তিনি প্রায়শই করে থাকেন। 

তিনি বলেন, খবর পেয়েই তিনি ওই অসহায় মহিলার দেহ সৎকারের ব্যবস্থা করেন। কারণ ওই মহিলার নিজস্ব কেউ ছিলো না। রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার দলীয় কর্মীদের এই কথাই বলেন যে সর্বদা অসহায় মানুষের পাশে থাকার জন্য। তাঁর অনুগত সৈনিক হিসেবে তিনি সেই কাজই করেছেন মাত্র। উপ প্রধানের কাজের প্রশংসা করছেন এলাকার মানুষ।