Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাংলাদেশ ভারত মৈত্রী দিবস উদযাপন


 

বাংলাদেশ ভারত মৈত্রী দিবস উদযাপন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ভারত মৈত্রী দিবস ২০২২। এই উপলক্ষে উদয়চাঁদ গ্রন্থাগারে একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বর্ধমান ছন্দম নৃত্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী গবেষকবৃন্দ। সহযোগিতায় ছিল জেট ফাউন্ডেশন, বাংলাদেশ। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ডঃ মোহাম্মদ শাহ আজম। ওনাকে সম্মান জ্ঞাপন করে বর্ধমান ছন্দম , পূর্ব বর্ধমান সার্ক কালচার সোসাইটি এবং ডি ডি এন বাংলা। উপাচার্য দুই দেশের মৈত্রী সম্বন্ধে সুন্দর আলোচনা করেন। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন ভারতবর্ষের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কে এবং দুই দেশের মধ্যে যাতে সাংস্কৃতিক আদান-প্রদান আরও বেশি সুদৃঢ় হয় সে বিষয়ে আশা প্রকাশ করেন।

 এছাড়াও মৈত্রী দিবস নিয়ে বক্তব্য রাখেন সমাজসেবী ও  সাংবাদিক সফিকুল ইসলাম (দুলাল) সহ শ্যামা প্রসাদ চৌধুরী, ডঃ ইন্দ্রজিৎ রায়, সুবিমল মুখোপাধ্যায়, কাশিনাথ গাঙ্গুলী, ফজলুল হক, অধ্যাপক সমীর চ্যাটার্জী প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বর্ধমান ছন্দম নৃত্যালয় এর কলাকুশলীরা। একইসঙ্গে অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে জেনিফার তাসিন এবং সৃজন। 

সংগীত পরিবেশন করেন টিটা ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন আমিন মেহবুব। যার অনুষ্ঠান সঞ্চালনা প্রশংসা করেন অধ্যাপক ডঃ মোঃ সাহ আজম। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বর্ধমান ছন্দম এর অধ্যক্ষ বিশিষ্ট নৃত্যশিল্পী ডাঃ মেহবুব হাসান এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অফ বর্ধমান বিশ্ববিদ্যালয় এর সভাপতি জাহাঙ্গীর আলম।