Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

NCC day observed ৭৫ তম এন সি সি দিবস উদযাপন


 

NCC day observed 

৭৫ তম এন সি সি দিবস উদযাপন 


মনিমোহন গোস্বামী, বর্ধমান : আজ ৭৫ তম এন সি সি দিবস। সাড়ম্বরে এই দিনটি পালিত হলো শহর বর্ধমানে। এই উপলক্ষে ফোর্থ বেঙ্গল ব্যাটেলিয়নের পক্ষ থেকে বর্ধমান টাউন স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন সি সি'র ৪র্থ বেঙ্গল ব্যাটেলিয়নের এস এম সুরজিৎ সিং, ট্রেনিং জেসিও নিরাজ শাহী, বেঙ্গল ব্যাটেলিয়নের সিনিয়র ক্যাডেট এস ইউ ও রাজ মণ্ডল সহ অন্যান্যরা। 

এনসিসি'র পতাকা উত্তোলন, কেক কাটিং, কালচারাল প্রোগ্রাম এবং টি পার্টির মাধ্যমে ৭৫ তম এন সি সি দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে এন সি সি'র এন ও টাউন স্কুল, এ এন ও বর্ধমান রামাসিস হিন্দি হাই স্কুল সহ বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের মোট ১০০ জন এন সি সি ক্যাডেট উপস্থিত ছিল।