Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাষ্ট্রপতি সম্পর্কে কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল


 

রাষ্ট্রপতি সম্পর্কে কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল


অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেসের মন্ত্রী অখিল গিরি কয়েকদিন আগে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে আসীন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কটূক্তি করেন। সেই নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে রাজ্য বিজেপি। জামালপুরে ব্লক বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। 

পার্টি অফিস থেকে বাজার ঘুরে বাসস্ট্যান্ডে এসে শেষ হয় এই মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন জেলা নেত্রী টুম্পা চ্যাটার্জী, জেলা সহ সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, বিধান সভার কনভেনর সুধাময় ব্যানার্জী সহ অন্যান্যরা। মিছিল শেষে একটি পথসভা করা হয়। সেখান থেকে অখিল গিরির বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়।