Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হাম-রুবেলা টিকাকরণের প্রচারে সর্ব ধর্মের সভা


 

হাম-রুবেলা টিকাকরণের প্রচারে সর্ব ধর্মের সভা


অতনু হাজরা, জামালপুর : ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে হাম, রুবেলা নিয়ে বিশেষ কর্মসূচীর মাধ্যমে শুরু হবে টিকাকরণ। সেই কর্মসূচিকে (Measles-Rubella Vaccination Campaign) সামনে রেখে আজ জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সর্ব ধর্মের মানুষদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। হিন্দু, মুসলিম ধর্মের বিশিষ্ট কিছু মানুষ উপস্থিত ছিলেন এই আলোচনা সভায়। বক্তা ও অতিথি হিসাবে ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: ঋত্বিক ঘোষ, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেলা কনসালটেন্ট ডা: প্রণব কুমার দত্ত। 

আজকের এই সভায় বক্তারা এই টিকা নেওয়া কেনো প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত ভাবে উপস্থিত সকলকে বুঝিয়ে দেন। যাতে তাঁরা নিজেরা নিজেদের এলাকায় গিয়ে বোঝাতে পারেন। কারণ মানুষ সচেতন না হলে এই ধরনের টিকাকরণ কর্মসূচী সফল করা কঠিন হয়ে পড়বে। আর এই রোগ গুলিকে নির্মূল করতে টিকা নেওয়া খুবই জরুরি। এর পূর্বে স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বিদ্যালয় গুলিতে অভিভাবকদের নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভা করা হয়েছিল।