Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা


 

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে কেলিরী মাজদিয়া মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের কেলিরি মজদিয়া মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে আজ ছিল নমিনেশন জমা দেবার দিন। এই উপলক্ষ্যে সেখানে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের মনোনীত ছয় জন প্রার্থী জাকিরা বেগম, শেখ বদরুল, শেখ মহসিন, শেখ ইলাম, শেখ আব্দুল কবীর ও ফিরোজ মল্লিক। তাঁরা মাদ্রাসায় গিয়ে নমিনেশন জমা করেন। 

আজকের মনোনয়ন জমা দেবার দিনে সেখানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, ডাঃ প্রতাপ রক্ষিত সহ স্থানীয় নেতৃত্ব। নির্দিষ্ট সময়ের পর দেখা যায় তৃণমূল ছাড়া আর কেউই নমিনেশন জমা করেন নি। সেই কারণেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের ছয় জন প্রার্থীকেই জয়ী ঘোষণা করা হয়।

 বিধায়ক অলক মাঝি বলেন এখন রাজ্যে যেকোনো নির্বাচনই হোকনা কেন তাতে তৃণমূলই জয়লাভ করবে। কারণ রাজ্যের সমস্ত মানুষ জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য কী কী করছেন। তিনি জয়ী সব প্রার্থীদের শুভেচ্ছা জানান। মেহেমুদ খান বলেন এজয় মা মাটি মানুষের জয়। সারা রাজ্য জুড়ে যে উন্নয়ন চলছে তাতে সকল মানুষের উপকারই হচ্ছে। আর তারই ফল এই জয় লাভ।