Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশিষ্ট সমাজসেবী স্বদেশ রায়ের স্মরণানুষ্ঠান


 

বিশিষ্ট সমাজসেবী স্বদেশ রায়ের স্মরণানুষ্ঠান


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দক্ষিণ দামোদরের বিশিষ্ট সমাজসেবী স্বদেশ রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো সেহারাবাজার রহমানিয়া আলামিন মিশন ক্যাম্পাসে। বুধবার এই স্মরণানুষ্ঠানের আয়োজন করে দক্ষিণ দামোদর সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান আইনুল হক , তোড়কোনা জগবন্ধু হাই স্কুলের প্রধান শিক্ষক তপন চক্রবর্তী, সেহারাবাজার চন্দ্র কুমার ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোজাফফর আহমেদ, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামল কুমার দত্ত, বিশিষ্ট সমাজসেবী উৎপল রায়, শ্যামসুন্দর সেন, হাজি মহবুবুল হক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। সকল অতিথিরা স্বদেশ বাবুর বর্ণময় জীবন নিয়ে আলোচনা করেন। দক্ষিণ দামোদরে এমন কোন প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে তার সাহায্যের হাত ছিল না। তিনি সংস্কৃতিপ্রেমী মানুষ ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেহারাবাজার চন্দ্র কুমার ইনস্টিটিউশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন সাহেব বলেন, স্বদেশ রায় এই মিশন ও ট্রাস্ট-কে সর্বতোভাবে সাহায্য করতেন। আমাদের ডাকে সব অনুষ্ঠানে সর্বদা হাজির থাকতেন। আমরা স্বদেশ বাবু কে কখনো ভুলতে পারবোনা। তার অবদান দক্ষিণ দামোদরের মানুষ সারা জীবন মনে রাখবে। এই স্মরণ অনুষ্ঠানে তার ভাইপো রথীন রায়, সেহারা রহমানিয়ার সভাপতি হাজি বদরুল আলম, মিশনের সমস্ত শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রাস্ট ও মিশনের সহ সম্পাদক মোল্লা সফিকুল ইসলাম।