Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

"আমার পাঠশালা"-র পরিচালনায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


 

"আমার পাঠশালা"-র পরিচালনায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : খেলাধুলার অপরিসীম গুরুত্বকে মাথায় রেখে বর্ধমানের নবাবহাটে তালপুকুর আদিবাসীপল্লীতে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণকর্মে নিয়োজিত "আমার পাঠশালা"-র পরিচালনায় সুবিধাবঞ্চিত ৫০ জন শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো "শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা"। প্রতিযোগিতার ইভেন্টে বালক ও বালিকা বিভাগ ছিল ১০০ মিটার দৌড়, বালিকা বিভাগে মার্বেল সহ চামচ নিয়ে দৌড়, হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা ইত্যাদি।

প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের একটি করে স্কেলবক্স দিয়ে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিশুর মধ্যে কেক, কলা, মিষ্টান্ন সহ টিফিন বিতরণ করা হয়। বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী প্রতনু রক্ষিত নিজের জন্মদিন উপলক্ষে শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক পলাশ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

 "আমার পাঠশালা"-র কর্ণধার ও সম্পাদক সন্দীপ পাঠক বলেন, খেলাধুলার মাধ্যমে শিশুর সার্বিক বিকাশের পাশাপাশি শিশুরা ভবিষ্যতের সুনাগরিক হয়ে গড়ে ওঠার দীক্ষায় দীক্ষিত হয়। খেলাধুলার অপরিসীম গুরুত্বকে স্মরণ করে আমরা "আমার পাঠশালা"-র শিশুদের নিয়ে "শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা"-র আয়োজন করি।