Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্রামীণ চিকিৎসকদের সভা


 

গ্রামীণ চিকিৎসকদের সভা


অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়েই গ্রামীণ চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকেন গ্রামীণ চিকিৎসকরা। যার প্রমাণ করোনার সময় হাতে নাতে পাওয়া গেছে। সেই গ্রামীণ চিকিৎসকদের সংগঠন কলকাতায় তাদের সমাবেশকে সামনে রেখে একটি প্রস্তুতি বা আলোচনা সভার আয়োজন করেছিল জামালপুর ব্লকের বেত্রাগড় গ্রামে। তৃণমূলস্তরে তাঁরা চিকিৎসা পরিষেবা দিলেও তাঁদেরও কিছু চাওয়া পাওয়ার আছে যা তাঁরা সেভাবে পান না। কলকাতার প্রস্তুতি সভায় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। 

এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ব্লকের দায়িত্বপ্রাপ্ত রাশেদ আলী হালদার, সমীর রায়, বিশ্বজিৎ পোড়েল, জগবন্ধু হাজরা সহ অন্যান্যরা। আলোচনা শেষে সকলকে মিষ্টির প্যাকেট ও উপহার হিসাবে একটি সুন্দর ব্যাগ দেওয়া হয়।