Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূলের শহীদ স্মরণ


 

তৃণমূলের শহীদ স্মরণ


অতনু হাজরা, জামালপুর : ২০০৮ সালের আজকের দিনেই খুন হয়েছিলেন তৃণমূল কর্মী উত্তম ভুল। অভিযোগ সিপিআইএমের হার্মাদ বাহিনী খুন করেছিল। পর পর তৃণমূল কর্মীদের হত্যার প্রতিবাদে জামালপুরে এসেছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। এরপর কেটে গেছে অনেক বছর। রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের সকল তৃণমূল পরিবারের শহীদদের সম্মান ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আজ উত্তম ভুলের মৃত্যু দিনে তাঁকে স্মরণ করলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। 

অমরপুর চৌমাথায় তাঁর স্মৃতিস্তম্ভতে মাল্য দান করেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, আই এন টি টি ইউ সি'র ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল, তপন দে, রফিকুল ইসলাম সহ উত্তম ভুলের পরিবারের সদস্যরা। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিধায়ক ও সভাপতি জানান। রাজ্যের মুখ্যমন্ত্রী সকল শহীদ কর্মীদের সম্মান দিয়েছেন। তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। তাঁদের দেখা স্বপ্ন বা তাঁদের অসমাপ্ত কাজ এখন শেষ করার দায়িত্ব তাঁরাই নেবেন।