Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বালি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর


 

বালি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর


কাজল মিত্র, আসানসোল : আসানসোলে বালি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির।আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরার-৭নম্বর এলাকায় আজ সকালে পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। জানা যায়, একটি বালি বোঝাই গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যাক্তির নাম গরিবান ধারী(৫৫)। যিনি ঘুসিক ধারী পাড়ার বাসিন্দা। পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। 

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দেয়।ভাঙ্গচুর করা হয় বেশকয়েকটি গাড়ি। অন্যদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এই বিষয়ে ট্যুইট করে নিন্দা করেন। স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ সকালে গরিবান ধারী নিজের সাইকেল নিয়ে যাচ্ছিলেন সেই সময় বালি বোঝাই ওভার লোড গাড়ি তাকে ধাক্কা মারে। যার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ট্যুইট করেছেন বালি মাফিয়া দের কারণে আজ আরেকটি জীবন চলে গেলো। উল্লেখ্য, কয়েকদিন আগে বার্নপুরে বালি বোঝাই গাড়ির ধাক্কায় দুই তৃণমূল কর্মী মারা যায়। তুমুল রাজনৈতিক বিতর্কের পর বার্নপুরে বালি বন্ধ হয়ে যায়। একই সাথে কালীপাহাড়ী এবং ডামরা এলাকায়ও ওভারলোড বালি নিয়ে কয়েক দিন ধরেই আন্দোলন চলছে। এখানে নির্বিচারে ওভারলোড বালি তোলা হচ্ছে।তারফল স্বরূপ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে ও বহু দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।