Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কার লিক হয়ে উত্তেজনা


 

জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কার লিক হয়ে উত্তেজনা


অতনু হাজরা, জৌগ্রাম : দু'নম্বর জাতীয় সড়কে ট্যাঙ্কার থেকে গ্যাস লিংকের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার জৌগ্রামের আমড়া মোড়ের কাছে জাতীয় সড়কের ওপর ঘটনাটি ঘটে। ইন্ডেন গ্যাসের একটি গ্যাস ট্যাঙ্কার লিক হয়ে সাময়িকভাবে আতঙ্ক ছড়ায়। 

খবর পেয়ে সেখানে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। যাতে কোন রকম কোন ক্ষয়ক্ষতি না হয়, আগে রাস্তা গুলিকে বন্ধ করে দেওয়া হয়। খবর দেওয়া হয় দমকলে, আসে টেকনিক্যাল এক্সপার্ট। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে দুপুর দেড়টা থেকে দুটো নাগাদ। স্বভাবতই জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। ট্যাঙ্কারের ফুটো হওয়া স্থানটি বুজিয়ে দেওয়ার পর পুলিশ তৎপরতার সঙ্গে জাতীয় সড়ক যানজট মুক্ত করে।