Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Father of nation জাতির পিতা


 

Father of nation 
জাতির পিতা 

দিলীপ রঞ্জন ভাদুড়ী 


জাতির পিতা মহাত্মা গান্ধী

ভারতে কি ফিরবে আজ!

আজ তোমার জন্ম দিনে,

অহিংস বাণীতে, হবে কি কাজ।

কিসের জন্য দিয়েছিলে প্রাণ

চেয়েছিলে কি এই স্বরাজ!

তবু এসো, মালা নিয়ে যাও

কোরনা তুমি কাউকে নিরাশ।

সংবিধানের দোহাই দিয়ে

চলছে এখন দেশের কাজ,

গোটা দেশেই প্রকল্প আছে

বিনা রূপায়ণে চলছে রাজ।

আকারে পাবে শুধু হাহাকার

উকারে দেখবে বিষোদগার,

রা বললেই, রাম নিরাকার

দেশ চলছে বেশ চমৎকার!

রাম ধুন গান ভুলে গেছে সবে

কেউ গায়না তোমার গান,

দলের কথাই বলবে সবাই

তর্ক বিতর্কে দল মহান।

এমন দেশের পিতা তুমি

শুনছি এটাই গণতন্ত্র,

বিরোধী হীন হওয়াই এখন

দেশ শাসকদের মহামন্ত্র।

আমরা তোমার অধম সন্তান

জ্ঞান গম্মি কিছুই নেই,

এসো এসো জাতির জনক

প্রনাম করে মালা দেই।

               #