Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

District Police Recovery News আউসগ্রামে ৩ দুষ্কৃতি গ্রেপ্তার সহ উদ্ধার ১২ টি চোরাই মোটরসাইকেল


 

District Police Recovery News

আউসগ্রামে ৩ দুষ্কৃতি গ্রেপ্তার সহ উদ্ধার ১২ টি চোরাই মোটরসাইকেল


জগন্নাথ ভৌমিক, বর্ধমান :  পূর্ব বর্ধমান জেলা পুলিশের আবারও বড়সড় সাফল্য। তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার সহ উদ্ধার হয়েছে বারোটি চোরাই মোটরসাইকেল। বর্ধমানের ডেপুটি পুলিশ সুপার (ডি এ্যান্ড টি) বীরেন্দ্র কুমার পাঠক রবিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে জানান,

 আউসগ্রাম থানার ভালকি থেকে পুলিশ সন্দেহজনক একজনকে আটক করে তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এরপর ওই দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আউসগ্রাম থানার ওসি আব্দুল রবের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ আরো দু'জনকে গ্রেপ্তার সহ মোট বারোটি মোটরসাইকেল উদ্ধার করেছে। ধৃতদের ১৪ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আজ আদালতে পেশ করা হয়েছে বলে জানান ডেপুটি পুলিশ সুপার বীরেন্দ্র কুমার পাঠক। তিনি বলেন, ধৃত দুষ্কৃতিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও কিছু সূত্র মিলতে পারে বলে অনুমান করা হচ্ছে। যার মাধ্যমে হয়তো আরও চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার হতে পারে।