Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গোৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ


 

দুর্গোৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে দুর্গোৎসব উপলক্ষ্যে বিভিন্ন পুজো কমিটি বস্ত্র বিতরণের আয়োজন করে।  মহাসপ্তমীতে জোতশ্রীরাম অঞ্চলের শিয়ালী কালীমাতা ক্লাব, উজিরপুর বারোয়ারি ও উজিরপুর যুব সংঘের দুর্গা পুজোতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান। 

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাবারক আলী মন্ডল ও রফিকুল ইসলাম। পূজা কমিটিগুলো আজ মেহেমুদ খানের হাত দিয়ে বস্ত্র বিতরন করেন। মেহেমুদ খান তিনটি পুজো কমিটিকেই ধন্যবাদ জানান। এই পূজোর সময় অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। প্রসঙ্গত পঞ্চমী ও ষষ্ঠীতে প্রায় ৩০ টি পুজো উদ্বোধন করেন এবং প্রায় প্রতিটি পুজো কমিটিই নতুন বস্ত্র বিতরণ করে।