Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যুব তৃণমূলের বিজয়া সম্মেলন


 

যুব তৃণমূলের বিজয়া সম্মেলন 


অতনু হাজরা, জামালপুর : দলীয় নির্দেশে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস এবং শাখা সংগঠনের পক্ষ থেকে চলছে বিজয়া সম্মেলন। পূর্ব বর্ধমানের জামালপুরে  ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে চকদিঘির প্রফুল্ল কোল্ড স্টোরেজে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই বিজয়া  সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি কোহিনূর মজুমদার, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহৈমুদ খান, ব্লকের যুব সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, এস সি ওবিসি সেলের সভাপতি উত্তম হাজারী, ব্রাক্ষ্মন ঐক্য মঞ্চের প্রধান অমিত চক্রবর্তী সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও দলের কর্মীরা। উপস্থিত প্রত্যেক তৃণমূল কর্মী সমর্থককে শুভ বিজয়ার শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃত্ব। প্রায় ৫০০০ তৃণমূল কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। 

তৃণমূলের জেলা সভাপতি রাসবিহারী হালদার বলেন, যুব তৃণমূল কংগ্রেস সব সময় অ্যাকটিভ থাকে । দলের যেকোন নির্দেশ পালন করতে সকলে প্রস্তুত তারা। আগামী পঞ্চায়েত নির্বাচনে যুব তৃণমূলের কর্মীরা প্রত্যেকে তৈরি আছেন। এখন থেকেই তারা বাড়ি বাড়ি গিয়ে বড়দের বিজয়ার প্রণাম ও শুভেচ্ছা জানাচ্ছেন এবং জনসংযোগ সারছেন। 

ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, সামনেই পঞ্চায়েত ভোট ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে। পঞ্চায়েত ভোট মুখ্যমন্ত্রীর নাম ও ছবিই যথেষ্ট। বিজেপি, সিপিএম তাঁরা যত বাড়াবাড়িই করুক না কেন মুখ্যমন্ত্রীর নাম এবং ছবি থাকলে পঞ্চায়েত ভোটে সব পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সিট তৃণমূলই পাবে। কারণ জনগন উন্নয়নকে দেখে ভোট দেবে। ব্লকের যুব সভাপতি ভূতনাথ মালিক প্রত্যেককে ধন্যবাদ জানান বিজয়া সম্মেলনে উপস্থিত থাকার জন্য। তিনি  বলেন, দল যখন যে দায়িত্ব তাদের ওপর দেবেন তারা সর্বদা সে দায়িত্ব পালন  করবেন। আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্যও তারা প্রস্তুত আছেন দলীয় নির্দেশ পালন করার জন্য।