Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্যের মুখ্যমন্ত্রী -কে মিথ্যাবাদী বললেন বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার


 

রাজ্যের মুখ্যমন্ত্রী -কে মিথ্যাবাদী বললেন বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে বিষোদগার করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সরাসরি বলেন, পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। পুলিশ না থাকলে উবে যাবে তৃণমূল। 

বুধবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যেবাদী বললেন সুকান্ত মজুমদার। মমতা বন্দোপাধ্যায় দাবি করেছেন, টাটাকে তাঁরা তাড়াননি। সি পি এম তাড়িয়েছে। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,  উনি মাঝে মাঝে এমন মিথ্যা বলেন। এটা নতুন কিছু নয়।

বুধবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে জেলা বিজেপির সাংগঠনিক জেলা বিজয়া সম্মেলনী‌ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই সভায় সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকার চলছে মদের টাকায়। অভিষেক ব্যানার্জীর চোখের চিকিৎসা নিয়েও তোপ দাগেন। তিনি বলেন, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু  চোখের চিকিৎসা করাতে সরকারি হাসপাতালে যাচ্ছেন। আর বাংলার যুবরাজ অভিষেক বিশাল টাকা খরচ করে আমেরিকায় চোখের চিকিৎসা করানোর নামে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। 

অন্যদিকে দলীয় সাংসদ সৌমিত্র খাঁ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,পঞ্চায়েতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাদের দলে যাকে দায়িত্ব দেওয়া হয় তার সাথে আলোচলা হয় না। আমাকে সভাপতি করার আগেও হয়নি।

কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, মল্লিকার্জুন কংগ্রেস সভাপতি হলেন। এমন একটা জাহাজে উনি ক্যাপ্টেন হলেন যেটা থেকে সবাই পালাচ্ছে। তবে মোদীজি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন। 

এদিনের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন পুড়শুড়ার বিধায়ক সুমন ঘোষ, বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা, জেলার কো-ইনচার্জ শশী অগ্নিহোত্রী, বর্ধমানের প্রাক্তন সভাপতি তথা বীরভূমের পর্যবেক্ষক সন্দীপ নন্দী, কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার, বীরভূম জেলার প্রাক্তন সভাপতি শ্যামাপদ মন্ডল, এসসিএসটি সেলের নেত্রী শর্মিলা কিসকু প্রমুখ।