Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সর্বমিলন সংঘ ও চৌরঙ্গী ক্লাবের দুর্গাপুজোর ক্রেজ বেড়ে গেল


 

সর্বমিলন সংঘ ও চৌরঙ্গী ক্লাবের দুর্গাপুজোর ক্রেজ বেড়ে গেল 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অষ্টমীতেই বিপত্তি ঘটলো শহর বর্ধমানের দুটি মন্ডপে। আসলে  ভাবনার বৈচিত্র্যে  সর্বমিলন সংঘের মন্ডপ এবার ৭৫ ফুট উঁচু। এখানে থিম হয়েছে "আদি যোগী"।  অন্যদিকে চৌরঙ্গী ক্লাবের পুজোর এবারের থিম ‘ফিরে দেখা "রক্তাক্ত কার্গিল"। এখানেও পাহাড়ের উপরে উঠে প্রতিমা দর্শন করতে হবে। এই দুটি বড় পুজোর মণ্ডপে ওঠার প্রবেশ পথ বিপদসঙ্কুল বলে দর্শনার্থীদের জন্য পুজো দেখা বন্ধ করে দিয়েছিল প্রশাসন। বর্ধমান থানার পুলিশ ও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা শহরের সর্বমিলন সংঘ ও চৌরঙ্গী ক্লাবের মণ্ডপ পরিদর্শনের পর এমনই সিদ্ধান্ত নেয়। দুটো  মণ্ডপেরই মাটি থেকে উপরে ওঠার জন্য  বাঁশ ও লোহার যে কাঠামো তৈরি করা হয়েছিল, সেই কাঠামো খুব একটা মজবুত নয়।  প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শনের পর পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার এমনই মন্তব্য করেছেন। এদিন পরিদর্শনের সময়  পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডিএসপি  ট্রাফিক রাকেশ চৌধুরি, বর্ধমান থানার আই সি সুখময় চক্রবর্তী। উদ্যোক্তারা প্রশাসনিক সিদ্ধান্তের পরই মন্ডপের কাঠামো শক্ত-পোক্ত করার কাজ শুরু করে। পরে দ্বিতীয় দফার পরিদর্শনের পর আবার বর্ধমানের সর্বমিলন সংঘের পূজা মন্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো। তবে একসাথে ২০ জনের বেশি দর্শক মন্ডপে প্রবেশ করতে পারবে না এই শর্তে আবার প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো সর্বমিলন সংঘের পূজা মন্ডপ। 

অন্যদিকে প্রশাসনের ছাড়পত্র পেতে নীলপুরের চৌরঙ্গী ক্লাবের মন্ডপেও জোর কদমে কাজ চলছে। উদ্যোক্তাদের আশা দ্বিতীয় দফা পরিদর্শনের পর তাদের মন্ডপও প্রশাসনের ছাড়পত্র পাবে। সব মিলিয়ে এই দুটো পুজোর মন্ডপ ও প্রতিমা দর্শনে ক্রেজ বেড়ে গেল।